মির্জা ফখরুলের প্রশ্ন: মিয়ানমারের সঙ্গে সমঝোতায় কী কী আছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৭, ১৭:১১আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৮:০০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষর হওয়া সমঝোতায় (অ্যারেঞ্জমেন্ট) কী আছে তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রশ্ন, এর ফলে রোহিঙ্গাদের কতটুকু আস্থা ফিরে আসবে যে তারা রাখাইনে ফিরে যাবেন? শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ছিলেন বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
মিয়ানমারের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব হতাশ হয়েছি। ওই সমঝোতার মূল বিষয়গুলো আমরা জানি না, জনসম্মুখেও আনা হয়নি। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা থাকবে কিনা, গণহত্যার পুনরাবৃত্তির হবে কিনা, এ বিষয়গুলো এখন পর্যন্ত আমরা কিছুই জানি না।’
বিএনপি মহাসচিবের মন্তব্য— মিয়ানমারের বর্বরতা বন্ধ না করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হলে তাতে তাদের নরকের দিকে ঠেলে দেওয়ার মতো হবে। এ নিয়ে সবাইকে সতর্ক করেছেন তিনি।
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারের সমঝোতায় কী কী রয়েছে তা জানতে চেয়েছেন মির্জা ফখরুল। তার ভাষ্য, ‘মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তিতে রোহিঙ্গাদের সত্যিকার অর্থে নাগরিকের মর্যাদা দিয়ে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা থাকবে। নয়তো এটা একেবারেই ব্যর্থ একটি সমঝোতা হবে।’
রোহিঙ্গাদের রাখাইনে ফেরতের বিষয়ে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে মিয়ানমারে স্টেট কাউন্সিলরের অফিসে দুই দেশের মধ্যে সমঝোতা হয়। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং মিয়ানমারের ইউনিয়ন মিনিস্টার চ টিন্ট সোয়ে স্বাক্ষর করেন। তবে সমঝোতার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। আর গত বছরের অক্টোবর থেকে জুলাই পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে আসে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা। এর আগে থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের