স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:০৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:১০

খালেদা জিয়া আগামীকাল রবিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন রাত নয়টার দিকে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হবে। শনিবার দলের গণমাধ্যম কর্মকর্তা শামসুদ্দিন দিদার এসব তথ্য জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে খালেদা জিয়ার সৌদি আরবের বিনিয়োগের খবর, হঠাৎ করেই নেতাকর্মীদের গ্রেফতার ও আগামী নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে।
স্থায়ী কমিটির একজন জানান, বৈঠকের আলোচনার বিষয় এখনও পরিষ্কার না, তবে বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনের প্রার্থিতা নিয়েও আলোচনা হবে। এক্ষেত্রে তাবিথ আউয়াল বা অন্য কাকে মনোনয়ন দেওয়া যায়, এ নিয়ে আলোচনা হতে পারে।
স্থায়ী কমিটির আরেক সদস্য মনে করেন, বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্তে আসতে পারে দলীয় হাইকমান্ড।

/এসটিএস/এমও/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম