‘বিচার বিভাগের স্বাধীনতা চাওয়ায় দেশ ছাড়তে হলো প্রধান বিচারপতিকে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ১২:৫৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৩:০১

প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সাদ্দীফ অভি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশাসনের কবল থেকে মুক্ত করা গেলো না। এ কারণে প্রধান বিচারপতিকে (সুরেন্দ্র কুমার সিনহা) দেশ ছাড়তে হলো।’ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে তিনি এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুলের কথায়, ‘বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা প্রচুর আন্দোলন করেছি। এ নিয়ে আইন পাস হয়েছে। কিন্তু সেই বিচার বিভাগের স্বাধীনতা আবারও প্রশাসনের হাতে চলে গেলো। কোনোভাবেই এটাকে মুক্ত করা গেলো না। মুক্ত করতে গিয়ে প্রধান বিচারপতি পদ হারালেন ও দেশত্যাগে বাধ্য হলেন।’

গণতন্ত্র ও নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের সব সত্যকে ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন এই রাজনীতিবিদ। তার ভাষ্য, ‘এখন এই একটি পথই আছে। কারণ আমরা প্রতিবাদ করতে গেলেই মামলা দিয়ে দাবিয়ে রাখা হয়। এই যে আমরা নির্বাচন (রংপুর সিটি করপোরেশন) করছি, এর ফল কী হবে? এর ফল শূন্য।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েটস প্রতিনিধি নির্বাচনের জাতীয়তাবাদী পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন মির্জা ফখরুল। রেজিস্টার্ড গ্রাজুয়েটস প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণতন্ত্র, মুক্তচিন্তা ও অধিকার রক্ষার আন্দোলন আসতে হবে। এই নির্বাচনকে সিনেট নির্বাচন হিসেবে না নিয়ে গণতন্ত্রের মুক্তির আন্দোলন হিসেবে নিতে হবে।’

মঙ্গলবারের অনুষ্ঠানে জাতীয়তাবাদী পরিষদের প্যানেল প্রার্থী ছাড়াও ছিলেন অন্যান্য নেতাকর্মী।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম