৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ১৮:২৬আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ২২:৫৮

বিএনপি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামীকাল ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি। তবে দলটি চাইলে শুক্রবার চার দেয়ালের মধ্যে যে কোনও ধরনের কর্মসূচি পালন করতে পারবে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষ থেকে বিএনপিকে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি জানান, আগামীকাল শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানাবে দলটি। সংবাদ সম্মেলনে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির প্রচার সম্পাদক এ্যানি বলেছেন, ‘আমরা আজ দুপুর ১টায় ডিএমপিতে গিয়েছিলাম। কিন্তু আমাদেরকে বিকাল ৩টায় সময় দেওয়া হয়। তখন সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে। কিন্তু ডিএমপি থেকে আমাদেরকে ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি দেয়নি।’
এ্যানির ভাষ্য, ‘ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অন্য একটি ইসলামিক পার্টিকে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়ে গেছে। তবে আমরা জানুয়ারির অন্য কোনোদিন সমাবেশ করতে চাইলে ডিএমপি থেকে আপত্তি নেই। তখন আমরা নয়াপল্টনেই সমাবেশ করার ইচ্ছার কথা জানিয়েছি। এতেও আপত্তি করেছে ডিএমপি।’

বিএনপির একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত নয়াপল্টনে সমাবেশের অনুমতির জন্য অপেক্ষায় থাকবে দলটি। পুলিশের পক্ষ থেকে অনুমতি মিললে সেখানেই সমাবেশ হবে। তা না হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে অন্য কোনও কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। ২০১৬ সালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিবসটিকে উপজীব্য করে সমাবেশ করতে চাইলেও অনুমতি পায়নি দলটি।

/এএইচআর/জেএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম