সরকারের বিদায়ের দিন গণনা শুরু হয়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৮, ১৩:৩৩আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৪:০৮

রুহুল কবির রিজভী (ফাইল ছবি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘বিনা ভোটের সরকারের বিদায়ের দিন গণনা শুরু হয়ে গেছে। ২০১৮ সাল-ই দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার বছর। কলঙ্ক মোচনের বছর।’

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, ‘গতকাল (শুক্রবার) দেশব্যাপী গণতন্ত্র হত্যা দিবস পালনকালে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। কোনও কোনও স্থানে বাধা দিয়ে আমাদের পতাকা মিছিল পণ্ড করে দেওয়ার অপচেষ্টা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন শতাধিক বিএনপি নেতাকর্মী।’

শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পর্কে রিজভী বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচনের কথা বলা আপনাদের জন্য হবে অরণ্যে রোদন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে আওয়ামী লীগের পরিণতি কী হবে এটা অনুধাবন করেই ওবায়দুল কাদের সাহেবরা হুমকি-ধমকির পথ অবলম্বন করেছেন।’

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশে বলতে চাই, অতি ক্ষমতা, দম্ভ, দুর্নীতি,নির্যাতন এবং মিথ্যাচারে আপনারা নিজেরাই অতিকায় ডাইনোসরে পরিণত হয়েছেন। সুতরাং আপনারাই প্রাণীকূল থেকে অতি শিগগিরই অবলুপ্ত হয়ে যাবেন।’

বিএনপির এই নেতা জানিয়েছেন, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে আজ শনিবার ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি চলছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, শাহবাগ থানায় বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা চালিয়ে ১০ জনের বেশি নেতাকর্মীকে আহত করেছে।

 

 

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম