নেতাকর্মীদের কারাগারে রেখে কোনও নির্বাচন হবে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৪:১২আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৫:২৪

ত্রাণ  বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে রেখে দেশে কোনও নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে রেখে দেশে কোনও নির্বাচন হবে না। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারের উন্নয়ন কর্মসূচির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার সব দিক দিয়ে ব্যর্থ। তাদের উন্নয়ন শুধু একটি গোষ্ঠীর জন্য। তাদের উন্নয়ন এমন যে আজ ঢাকায় গাড়ি চলে না। ঘণ্টার পর ঘণ্টা পথেই বসে থাকতে হয়।’
তিনি বলেন, ‘আমাদের কথা পরিষ্কার, বর্তমান রাজনৈতিক সংকট  নিরসনে নির্বাচন চাই। তবে সেই নির্বাচন অতি দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। যে নির্বাচনে দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমাদের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে তা ফিরিয়ে আনতে সবাইকে জেগে উঠতে হবে।’
অনুষ্ঠানে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র সহ সভাপতি নুরজাহান ইয়াসমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ অনেকে উপস্থিত ছিলেন।


/এসটিএস/এসটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান