বিএনপির অস্তিত্ব বিনাশের কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ০২:৫৭আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ০২:৫৭

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী সুস্থ ধারার রাজনীতিকে নির্বাসনে পাঠিয়েছে। সরকারের হিংস্রতায় মনে হয় তারা দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির অস্তিত্ব বিনাশের কর্মসূচি বাস্তবায়ন করছে।’
এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হওয়ার পর গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ প্লাজার সামনে থেকে আটক করা হয়। আর জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে শান্তিনগরের বাসা থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে আটক করে গোয়েন্দা পুলিশ।
এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘অবৈধপন্থায় ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রযন্ত্রকে বিরোধী দল দমনে ব্যবহার করে বেপরোয়া ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে বর্তমান শাসকগোষ্ঠী জনগণের জানমালের নিরাপত্তাকে ভূলুণ্ঠিত করেছে। এরই ধারাবাহিকতায় সিনিয়র নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আবারও ৫ জানুয়ারির মতো ভোটারবিহীনভাবে অনুষ্ঠিত করার পরিকল্পনা করেছে সরকার।’

আটক বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সরকারের চরম প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সাংগঠনিক দক্ষতা ও দলের সব কর্মসূচি বাস্তবায়নে তৎপরতার জন্যই অমিত সরকারের টার্গেটে পরিণত হয়েছে। আমি অনিন্দ্য ইসলাম অমিতের অবস্থান নিশ্চিত করা এবং অবিলম্বে তার পরিবারের নিকট হাজির করার জোর দাবি জানাচ্ছি।’ 

আরও পড়ুন: বিএনপি নেতা গয়েশ্বর ও অমিত আটক

/এসটিএস/এমও/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের