দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার বিকালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে দলটি।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার জানান, টঙ্গী থেকে ঢাকায় ফেরার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেছে। তবে মোশাররফ হোসেনকে গ্রেফতারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, আগামীকাল শনিবার হোটেল লা মেরিডিয়ানে সকাল ১০টা থেকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন খালেদা জিয়া।








