আওয়ামী লীগই সুন্দর ভবিষ্যতের পথ দেখাবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০১

এনটিভিতে সাক্ষাৎকার দিচ্ছেন মির্জা ফখরুল বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোপ-আলোচনার মাধ্যমে আওয়ামী লীগই ভবিষ্যতের পথ দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে বেসরকারি টেলিভিশন এনটিভিকে দেওয়া সরাসরি সাক্ষাৎকারে মির্জা ফখরুল এ আশাবাদ প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগ বড়, ঐতিহ্যবাহী ও পুরনো একটি রাজনৈতিক দল। পুরনো গণতান্ত্রিক ঐতিহ্যকে সামনে রেখে ‘দেয়ার কামব্যাক টু দি দেয়ার সেন্সেস’।”



আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশ, মানুষ ও জাতির জন্য একটা পথ খুঁজে বের করবে। আলাপ-আলোচনার মধ্য দিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে সহনশীলতার রাজনীতি করে তারা একটা সুন্দর ভবিষ্যতের পথ দেখাবে, এটাই আমরা আশা করি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সবার এই মনোভাবই পোষণ করা উচিত যে সংঘাত বা প্রতিহিংসা নয়, আলাপ-আলোচনার মধ্যদিয়েই সমস্যার সমাধান করা উচিত।’
মির্জা ফখরুল তার সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, দেশের চলমান রাজনীতি, বিএনপির সাংগঠনিক অবস্থা, আগামী দিনের নির্বাচন, সহায়ক সরকার প্রস্তাব নিয়েও কথা বলেন।
দেশের মানুষের ওপর প্রত্যাশা ব্যক্ত মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষের অন্তর্নিহিত যে স্পিরিট, সেটাই পথ করে দেবে, বরাবরই দিয়েছে। সেই ১৯৫২ সাল থেকে, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ নানা সময়ে গণতান্ত্রিক আন্দোলনগুলোয় বাংলাদেশের মানুষই উঠে দাঁড়িয়েছে। তারা তাদের পথ করে নিয়েছে। সেই মানুষের ওপর আমরা বেশি আস্থা রাখি। সেই মানুষই তার প্রয়োজনে তার অধিকার আদায়ে কাজ করবে। ’

সহায়ক সরকারের প্রস্তাবের বিষয়ে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যথাসময়ে প্রস্তাব দেওয়া হবে। তবে এর আগে সরকারকে বসতে হবে। সরকার যখনই বসতে চাইবে, তখনই আমরা প্রস্তাব প্রকাশ করবো। এটা আমাদের কাছে তৈরি আছে।’


নির্বাচন কমিশনের ওপর খুব বেশি আস্থা নেই বলে জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের সময়ে লাখ লাখ মামলায় লাখ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলেছি। বর্তমান ব্যবস্থার ওপর নির্বাচন সুষ্ঠু হবে না। প্রথম কথা হচ্ছে, সংসদ ভেঙে দিতে হবে। সংসদ রেখে সংসদ সদস্যরা বহাল থাকবেন, নির্বাচন করবেন, এটা কঠিন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সংসদ রেখে সংসদ নির্বাচন হতেই পারে না। সেই নির্বাচন সুষ্ঠু হবে না। ইতোমধ্যে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে তাদেরকে কাজ করার জন্য।’

নিরপেক্ষ সরকার যেন গঠন করা যায়, তার জন্য সমান সুযোগ দিতে হবে বলেও জানান ফখরুল।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইতোমধ্যে কয়েকটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। আগামী দিনেও আরও গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন।

/এসটিএস/এআর/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম