‘মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রীকে কারাগারে রেখেছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৬

শহূীদ মিনারে বিএনপি নেতারা মিথ্যা মামলা দিয়ে সরকার দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি থাকায় দলের নেতাকর্মীরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাননি। পরে বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিতে যান।  

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা বিএনপি চেয়ারপারসনকে ছাড়া এই মহান দিবস পালন করছি। মিথ্যা মামলা দিয়ে এই সরকার দেশনেত্রীকে কারাগারে রেখেছে। বিএনপি একুশের চেতনায় বিশ্বাসী বলেই আজকের দিনটি পালন করছে। এই ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য প্রক্রিয়া চলবে।’

শহূীদ মিনারে বিএনপি নেতারা

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান  ইনাম আহমেদ,  বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অনেকে।

এর আগে মঙ্গলবার বিএনপি জানায়, ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে যাবে না তারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়ে বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত থাকলে প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যেতেন। যেহেতু তিনি কারাগারে, তাই আমরা এবার প্রথম প্রহরে শহীদ মিনারে যাচ্ছি না। তবে সকালে দলের মহাসচিবসহ অন্য নেতারা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন।’

মঙ্গলবার মির্জা ফখরুল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২-র ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

 

 

/এসও/এসটি/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের