সিএনজিতে করে নিয়ে যাওয়া হলো আলালকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩১

সিএনজিতে করে নিয়ে যাওয়া হচ্ছে আলালকে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পণ্ড করে দেওয়ার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে সিএনজি চালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয়েছে। পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। শনিবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পর তাকে আটক করা হয়।

সিএনজিতে করে নিয়ে যাওয়া হলো আলালকে আলাল ছাড়াও সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা ও নেওয়াজ হালিমা আরলিসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহত হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে দাবি করেছেন তিনি।

সিএনজিতে করে নিয়ে যাওয়া হলো আলালকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘এই মুহূর্তে কতজন আটক তা বলা যাবে না। তাদের নাম ঠিকানা পরে জানা যাবে।’ এ নিয়ে গোয়েন্দা পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাঠিপেটা ও জলকামান থেকে পানি ছুড়ে তাদের কর্মসূচি পণ্ড করে পুলিশ। এ সময় দলটির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। অনুমতি না থাকায় কর্মসূচি পালন করতে পুলিশ বাধা দিয়েছে বলে জানা গেছে।

/এএইচআর/এআরআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম