৭ মার্চে নারী লাঞ্ছনা আওয়ামী উন্নয়নের নমুনা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৮, ১৩:৩৬আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৩:৩৬

‘নারী দিবসে প্রধানমন্ত্রী বলছেন, নারীদের অর্থনৈতিক স্বাধীনতার কথা। অথচ তার দলের সোনার ছেলেদের উৎপীড়নে নারী উন্নয়নের বীভৎস রুপটি ৭ মার্চ দেশবাসী প্রত্যক্ষ করলো। ৭ মার্চ নারী লাঞ্ছনা আওয়ামী উন্নয়নের একটি নমুনা।’ শনিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে রিজভী বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচি থেকে টেনে-হিঁচড়ে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়ে তাদের না পেয়ে স্ত্রী-সন্তান-পিতা-মাতা কিংবা ভাই-বোনকে গ্রেফতার করা হচ্ছে। থানায় নিয়ে তাদের ওপর চালানো হচ্ছে নির্যাতন।’

আরও পড়ুন: আগে খালেদা জিয়ার মুক্তি, পরে নির্বাচন নিয়ে আলোচনা: রিজভী

সংবাদ সম্মেলনে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ডালি, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

/এএইচআর/এমও/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম