দুদক এখন বিরোধী দল দমনের হাতিয়ার: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৮, ১২:৩৬আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৪:৫৯

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এখন বিরোধী দল দমনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

রিজভী বলেন, ‘গতকাল দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে লিভ টু আপিল করে প্রমাণ করেছে তারা সরকারের প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার। অন্যদিকে ব্যাংক লুট ও ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও দুদক এক্ষেত্রে উটপাখির মতো বালিতে মাথা গুঁজে রেখেছে। মামলা করা তো দূরে থাক, এদের বিরুদ্ধে একটা শব্দও মুখ থেকে বের হয় না। দুদক প্রধানমন্ত্রীর চাহিদা মেটাতে বিএনপিকে নিজ দেশেই পরাধীনতার বন্ধনে বন্দি করতে বেপরোয়াভাবে কাজ করছে। কিন্তু অপমানিত জনগণ এই সরকারের অন্যায় উৎপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধের সব প্রস্তুতি নিচ্ছে।’

‘অ্যাটর্নি জেনারেল অন্যকে কষ্ট দিয়ে আনন্দ লাভ করেন’ দাবি করে রিজভী বলেন, ‘দুদকের আপিলের আগে অ্যাটর্নি জেনারেলের আবেদনে উচ্চ আদালত বিএনপি চেয়ারপারসনের জামিন রবিবার পর্যন্ত স্থগিত রেখেছেন। তিনি অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ লাভ করেন।’ 

তিনি আরও বলেন, ‘যেভাবে প্রধান বিচারপতিকে বন্দুকের জোরে জিম্মি করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে, নিম্ন আদালতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, সেখানে ন্যায়বিচার পাওয়ার আশা খুবই ক্ষীণ। খালেদা জিয়ার মামলায় তার বহিঃপ্রকাশ ঘটেছে। তার (খালেদা জিয়া) জামিন বিষয়ে সরকারি চক্রান্ত লক্ষ করছে প্রতিটি মানুষ। সরকারপ্রধান অত্যন্ত সুপরিকল্পিতভাবে সম্পূর্ণ নির্দোষ খালেদা জিয়াকে কারাবন্দি করেছে।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশের তারিখ পরিবর্তন করেছে বিএনপি। আগামী ২৪ মার্চ এ সমাবেশ হওয়ার কথা থাকলেও পিছিয়ে ৭ এপ্রিল করা হয়েছে বলেও জানান রিজভী।

/এএইচআর/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম