জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি’র শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৮, ১২:৪১আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১২:৪৯

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দলটির নেতাকর্মীরা। বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সোমবার (২৬ মার্চ)  বেলা ১১টার দি‌কে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমা‌নের সমা‌ধি‌তে শ্রদ্ধা জানান বিএনপি।  এর আগে সকাল ৯টা ১০ মিনিটে সাভার স্মৃতিসৌধে পুম্পমাল্য অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, আলতাফ হোসেন চৌধুরীসহ অনেকে।

স্বাধীনত দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল ৯ টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে চন্দ্রিমা উদ্যানে জড়ো হয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের