খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনে যাওয়ার শপথ নিয়েছি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৮, ১৩:৩৭আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৩:৪৭

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের এই দিনে আমরা আন্দোলনের শপথ গ্রহণ করেছি। অবিলম্বে গণতন্ত্রের মাতা দেশনেত্রী খালেদা জিয়া এবং কারারুদ্ধ সব নেতাকর্মীকে মুক্ত করতেই এ আন্দোলনে নামবো। এর মাধ্যমে আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করবো।’

সোমবার (২৬ মার্চ) দুপুরে জিয়াউর রহমা‌নের সমা‌ধি‌তে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,  ‘দুর্ভাগ্যের কথা আজকে এতদিন পরেও আমাদেরকে স্বাধীনতা দিবস উদযাপন করতে হচ্ছে একটা কারাগারে বসে। দেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং গণতন্ত্রের মাতা কারারুদ্ধ রয়েছেন মিথ্যা মামলায়। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নীল নকশার মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে চাই। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশনেত্রীসহ আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তারা কারারুদ্ধ করে রেখেছে।’ 

আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার সব অধিকার আজকে হরণ হয়ে গেছে।’ 

তিনি বলেন, এই দেশে আমরা পুনরায় গণতন্ত্র প্রবর্তন করবো।  একইসঙ্গে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান উনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে, তা থেকেও তাদেরকে মুক্ত করবো।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম