ব্লক ধরা পড়েনি, বুধবার বাড়ি ফিরছেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ১০:৫০আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৪:০৪

  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। এতে তার কোনও ব্লক ধরা পড়েনি। আগামীকাল বুধবার (৪ এপ্রিল) তিনি বাড়ি ফিরছেন। মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মির্জা ফখরুলের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। রিপোর্ট ভালো, কোনও ব্লক ধরা পড়েনি। তার শারীরিক অবস্থাও ভালো। সকালে ফখরুলের এনজিওগ্রাম করার সময় তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।’

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ জানিয়েছেন, ‘ মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তিনি সুস্থ আছেন। আগামীকাল তাকে বাসায় নিয়ে যাওয়া হবে।'

এর আগে সোমবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে অসুস্থবোধ করলে মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। 

/টিওয়াই/এসটিএস/এআর/এসএসএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম