‘ভালো নেই খালেদা জিয়া, পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৮, ১৮:১৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৯:০৮

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা খুব ভালো নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় প্রধান প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার বিকালে খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা জানান মির্জা ফখরুল।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল বলেন, ‘ওনার (খালেদা জিয়া) অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই আমরা খুব উদ্বিগ্ন ছিলাম। তার স্নায়ুসংক্রান্ত সমস্যা বেড়ে যাওয়ার পাশাপাশি ওনার হাঁটতেও খুব কষ্ট হয়।’

খালেদা জিয়া প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করে ফখরুল বলেন, ‘অত্যন্ত দুঃখজনক, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার কারণ হচ্ছে তিনি দীর্ঘদিন ব্যক্তিগত চিকিৎসকের অধীনে ছিলেন। অবিলম্বে আমরা তার চিকিৎসকদের সঙ্গে দেখা করতে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এটা অত্যন্ত জরুরি। কারণ, তার চিকিৎসকরা জানেন তার কি সমস্যা, কি চিকিৎসা দিতে হবে।’ 

আরও পড়ুন: ‘১/১১-তে খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক পেলে এখন পাচ্ছেন না কেন?’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এরইমধ্যে সরকারের তরফ থেকে কয়েকজন বিশেষজ্ঞ এসেছিলেন এবং তারা দেখে গেছেন। কিছু পরীক্ষার কথা তারা বলে গেছেন কিন্তু আমরা মনে করি যারা তার (খালেদা জিয়ার) নিয়মিত চিকিৎসা তাদের মাধ্যমেই প্রয়োজনীয় যেসব চিকিৎসা তা দেওয়া দরকার। অবিলম্বে সেসবের সুযোগ দেওয়া উচিত বলে আমরা মনে করি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তো স্বাভাবিক ব্যাপার। যিনি বন্দি জীবনে অভ্যস্ত নন, তাকে যদি বন্দি করে রাখা হয় সেখানে অবশ্যই তার চেহারার মধ্যে একটা ছাপ পড়ে। তবে খালেদা জিয়ার মনোবল অত্যন্ত শক্ত। ওনি (খালেদা জিয়া) আমাদের চেয়েও শক্ত মনের মানুষ। তিনি বারবার বলেছেন, আমার জন্য আপনারা ভাববেন না। আমি ভালো আছি। আমি শক্ত আছি। এসব ছোটখাটো ব্যাপার আমার কোনও সমস্যা করবে না।’ 

কারাগারে খালেদা জিয়ার থাকার পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এ কথাগুলো আমরা আগেও বলেছি। তার জন্যে যেটা করা দরকার, কারা কর্তৃপক্ষ সেটা করছেন না।’

খালেদা জিয়া যদি বিদেশে চিকিৎসা করাতে যেতে চান সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সেই ব্যবস্থা করা হবে, এ বিষয় নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘এ বিষয়গুলো পুরোনো হয়ে গেছে। এগুলো নিয়ে আলোচনা করার কোনও প্রয়োজন নেই। কারণ সরকারি চিকিৎসরা তাকে দেখেছেন। পাশাপশি আমাদের যেসব চিকিৎসক তার নিয়মিত চিকিৎসা করছেন, তাদের দেখা করার বিষয়ে আমরা চিঠি দিয়ে রেখেছি। সেটা আবারও বলবো অবিলম্বে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের তার স্বাস্থ্য পরীক্ষা করার অনুমতি দেওয়া উচিত।’

আন্দোলন ও দেশের মানুষের প্রতি খালেদা জিয়ার কোনও বার্তা দিয়েছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘দেশে যে সংকট বিরাজ করছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য তিনি মনে করেন একমাত্র গণতন্ত্রই সেই সংকট থেকে উত্তরণ সম্ভব। সেজন্য যে আন্দোলন চলমান  আছে, জনগণকে সঙ্গে নিয়ে সেই আন্দোলন চালিয়ে যেতে বলেছেন। আন্দোলনের মধ্যে দিয়েই গণতন্ত্রকে ফিরিয়ে আনার একমাত্র পথ বলেও মনে করেন বেগম খালেদা জিয়া। তিনি মনে করেন সরকারের উচিত হবে এ বিষয়টাকে বিবেচনায় নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করা।’

বিএনপির তিনজন সিনিয়র নেতা ও ৪ জন ব্যক্তিগত চিকিৎসককে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে এমন বিষয় জানেন কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুলের ভাষ্য, ‘অনুমতির ব্যাপারে এখনও আমাদের জানা নেই। আমার সাক্ষাতের ব্যাপারে আগেই চিঠি দেওয়া হয়েছিল আপনারা জানেন। সেই চিঠিটাকে তারা (কারা কর্তৃপক্ষ) বিবেচনায় নিয়ে আজ আমাকে দেখা করার সুযোগ করে দিয়েছে।’
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

 

/এইচএআর/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান