গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন: বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৮:০৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৮:১১

বিএনপির মনোনয়ন বোর্ডের বৈঠক খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে বিএনপি। রবিবার বিকাল ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার নেওয়া শুরু করে। দলের চেয়ারপারসন কার্যালয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

বিএনপির এই নেতা জানান, দলের স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ডের দায়িত্ব পালন করে। রবিবার বিকালে খুলনার প্রার্থীদের দিয়ে কার্যক্রম শুরু হয়।

খুলনা থেকে সাক্ষাৎকার দিতে এসেছেন তিন নেতা। তারা হলেন, নজরুল ইসলাম মুঞ্জু, শফিকুল আলম মনা ও বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি।

রবিবার সন্ধ্যা সাতটার দিকে গাজীপুর সিটিতে নির্বাচনে আগ্রহী সাতজনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে বলে জানান শায়রুল কবির খান।

বিএনপির সূত্রগুলো বলছে, ইতোমধ্যে দলের হাইকমান্ডে গাজীপুরে হাসান উদ্দিন সরকার ও খুলনায় মনিরুজ্জামান মনিই প্রায় চূড়ান্ত ছিলেন। যদিও গত দু’দিনে বিএনপির নেতৃত্ব মনে করছে, খুলনায় নজরুল ইসলাম মঞ্জুকেও প্রার্থী করা যেতে পারে। ইতোমধ্যে তার আগ্রহের কথা সংবাদমাধ্যমে এসেছে।

ধারণা করা হচ্ছে, খুব বেশি জটিলতা না হলে রবিবার রাতেই বিএনপির মনোনয়ন বোর্ড খুলনা ও গাজীপুরে দলের প্রার্থী ঘোষণা দিতে পারে।

তবে, শায়রুল কবির খান বলেন, ‘বিষয়টি এখনও নিশ্চিত নয়।’

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম