খুলনায় বিএনপির প্রার্থী মঞ্জু, গাজীপুরে হাসান সরকার

বাংলা ট্রিবিউন রির্পোট
০৯ এপ্রিল ২০১৮, ২১:৪২আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ২২:১৪

নজরুল ইসলাম মঞ্জু ও হাসান সরকার

আসন্ন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার (৯ এপ্রিল) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুল জানান, গাজীপুরে বিএনপির নির্বাহী সদস্য হাসান সরকার ও খুলনায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে বিএনপি।

মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা সব পক্ষের মতামত গ্রহণ করে প্রার্থী চূড়ান্ত করেছি। গত নির্বাচনেও আমাদের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। আশা করি প্রশাসন নিরপেক্ষ থাকলে, সরকার নিরপেক্ষভাবে সহযোগিতা করলে আমাদের প্রার্থী বিজয়ী হবেন।’

এর আগে গুলশানে বিএনপির মনোনয়ন বোর্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে প্রার্থী চূড়ান্ত করে। গতকাল রবিবার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে বোর্ড। গতকাল না থাকলেও আজকের বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারও উপস্থিত ছিলেন। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন

এদিকে বিএনপির সূত্র জানায়, গাজীপুরের বর্তমান মেয়র এম এ মান্নানকে গুলশানে ডেকে নিয়ে নতুন প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ নিয়েছে বিএনপির হাইকমান্ড। তারেক রহমানও তার সঙ্গে কথা বলেছেন।

বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই সিটিতে বিএনপি দুইজন নতুন মুখ নির্বাচন করছে। গাজীপুরে হাসান উদ্দিন সরকার একজন মুক্তিযোদ্ধা এবং খুলনায় নজরুল ইসলাম মঞ্জু যিনি তরুণ-ডায়নামিক লিডার হিসেবে ইতোমধ্যে দলে জনপ্রিয়। আমরা আশা করছি, এই দুই প্রার্থী বিজয়ী হবেন।’

এদিকে মনোনয়ন বোর্ডের একটি সূত্র জানায়, গাজীপুরে এম এ মান্নানের শারীরিক অবস্থা দুর্বল বলেই তাকে বিশ্রামে দেখতে চায় দল। আর এ কারণে ডেকে এনে তাকে দলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

সূত্র জানায়, দলের মনোনয়ন বোর্ডের ঐক্যমতের ভিত্তিতেই দুই প্রার্থী ঠিক করেছে বিএনপি।

/এসটিএস/এআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম