কোটা আন্দোলন নিয়ে তারেক রহমানের ফোনালাপ স্বাভাবিক ঘটনা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৮, ১৪:৪৩আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৪:৫৮

রুহুল কবির রিজভী (ফাইল ছবি) কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনে সমর্থন দিতে চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোনালাপকে স্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১২ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এর আগে, মঙ্গলবার (১১ এপ্রিল) দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকদের সমর্থন দিতে বলেন। টেলিফোনে তিনি বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কাউন্সিলের সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদকে।
এই ফোনালাপ সম্পর্কে জানতে চাইলে রিজভী বলেন, ‘একটি যৌক্তিক আন্দোলনে সমর্থন দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের একজন উপদেষ্টা পরিষদের সদস্যকে তারেক রহমান ফোন দিতেই পারেন। এই ফোনালাপ স্বাভাবিক ঘটনা।’
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, সরকারি নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীদের যখন রক্ত ঝরছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গানের সুরে তাল মেলাচ্ছিলেন। তিনি বলেন, ‘এ যেন রোম পুড়ছে আর নীরো বাঁশি বাজাচ্ছে। আওয়ামী সরকার দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার সরকার।’
শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করলেও প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে কোটা বাতিলের কথা বলেন। এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘গতকাল (মঙ্গলবার) জাতীয় সংসদে এই কোটা বাতিলের কথা বলে প্রধানমন্ত্রী গোটা জাতিকেই হতাশ করেছেন। তিনি আন্দোলনকারীদের দাবিকে সঠিকভাবে মূল্যায়ন না করে ক্ষোভের বশে কোটা বাতিলের কথা বলেছেন। সরকার মুক্তমন নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে আমলে নেয়নি।’
আরও পড়ুন-
‘প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই প্রজ্ঞাপন’

/এসটিএস/টিআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান