প্রধানমন্ত্রী আর্তনাদ করছেন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৪:১৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৫:০৫

আলোচনা সভায় বক্তব্য রাখছেন রিজভী
বিএনপির শীর্ষ নেতৃত্বসহ দলীয় নেতাকর্মীদের নির্যাতন করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কিছু করতে পারেননি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নেতাকর্মীদের ওপর চরম দমন-পীড়ন চালিয়েও শেখ হাসিনা বিএনপির কিছু করতে পারেননি। তাই তিনি আর সহ্য করতে পারছেন না। ক্ষতবিক্ষত হয়ে প্রধানমন্ত্রী এখন আর্তনাদ করছেন।’

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণতন্ত্রহীনতা বনাম জবাবদিহিতা’ শীর্ষক তরুণ প্রজন্মের সঙ্গে এক মুক্ত আলোচনায় রিজভী এসব কথা বলেন। ‘ফিউচার অব বাংলাদেশ’ এই মুক্ত আলোচনার আয়োজন করে।
আলোচনায় রিজভী আহমেদ বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। এখানে রাতের অন্ধকারে যেকোনও তরুণ অদৃশ্য হয়ে যায়। মানুষকে গুম করা হয়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের তিনজনকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, ‘বিনা ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্ট গঠন করেছেন। সেই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হয়ে তিনি এত অহঙ্কার করেন! একে ধমকান, ওকে ধমকান। বিরোধী পক্ষকে দেখে নেবেন বলে হুমকি দেন। কীভাবে তারেক রহমানকে লন্ডন থেকে আনবেন, এসব কথা বলে বেড়ান।’
রিজভী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার টালবাহানা করছে। তিনি (খালেদা জিয়া) চাইছেন ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসা হোক। কিন্তু সরকার সেটা দেবে না।’
আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ‘শেখ হাসিনার সময় আছে আর মাত্র আট মাস। এরপর তাকে নির্বাচন দিতে হবে, গদি ছাড়তে হবে। জনগণ বুঝে গেছে, খালেদা জিয়াকে ছাড়া এই দেশকে বাঁচানোর আর কোনও উপায় নেই।’

আরও পড়ুন-

ধারাবাহিকভাবে ‘ব্যর্থ’ ঢাকা মহানগর বিএনপি

/এসটিএস/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী