সাতক্ষীরার সাবেক এমপি দোলন ঢাকায় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৬, ০২:২৭ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০২:২৭

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে এসআরবি-১। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।

বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, তাকে ডিবি কার্যালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এস এম আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় (এফআইআর নং-৪, জিআর নং-২৬৭) তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

একই বছরের ১৯ জানুয়ারি দায়ের করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় (এফআইআর নং-১৪, জিআর নং-১৪) সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় দায়ের করা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় (এফআইআর নং-৭, জিআর নং-১৬২) তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় অভিযোগ রয়েছে।

২০২৬ সালেও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১৯ মার্চ দায়ের করা মামলায় (এফআইআর নং-১৮, জিআর নং-৬৭) দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়।

একই বছরের ২ জুন দায়ের করা অপর একটি মামলায় (এফআইআর নং-৫, জিআর নং-১৮৫) দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
মিরপুরে যুবকের ছুরিকাঘাতে আহত পোশাককর্মীর অবস্থা অপরিবর্তিত
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
শ্যামলীতে ৪‌ ককটেলসহ যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
নিখোঁজ হননি, সেই বিচারক জানালেন ‘একা ঘুরতে এসেছি’
নিখোঁজ হননি, সেই বিচারক জানালেন ‘একা ঘুরতে এসেছি’
রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক: জামায়াত আমির
রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক: জামায়াত আমির
গোপালগঞ্জে হাসপাতালে আগুন: আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
গোপালগঞ্জে হাসপাতালে আগুন: আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ