পার্বত্য অঞ্চলে হত্যাকাণ্ড আওয়ামী দুঃশাসনের ভয়ঙ্কর দৃষ্টান্ত: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৮, ১৩:০৭আপডেট : ০৫ মে ২০১৮, ১৩:১৭

রুহুল কবির রিজভী (ফাইল ছবি) পার্বত্য চট্রগ্রামে একদিনে ৬ জনকে হত্যা করা আওয়ামী দুঃশাসনের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক দলগুলোর সশস্ত্র তৎপরতায় শক্তিমান চাকমাসহ ছয় জন নিহত এবং কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।এদিকে নরসিংদীর রায়পুরা বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হককে গুলি করে হত্যা করা হয়েছে। এসব আওয়ামী দুঃশাসনের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত।’  

শনিবার (৫ মে) দুপুরে বিএনপি’র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, ‘শেখ হাসিনার দলীয় প্রশাসন যেমন অকর্মন্য তেমনি দুর্নীতিগ্রস্ত। সর্বত্রই ক্ষমতা, গুন্ডা ও মাস্তানদের দাপট। আওয়ামী লীগ সন্ত্রাস আর গুন্ডামিকে জীবনাচরণ ও কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করেছে। সরকারের জনসমর্থন কমে যাওয়ায় তারা বেআইনি অস্ত্র দেশব্যাপী ছড়িয়ে দিয়ে দুর্বৃত্তদের মাথায় হাত রেখে দেশ চালাচ্ছে বলেই সারাদেশ খুনখারাপি বেড়ে গেছে। সরকারের অশান্তির আগুনে সারাদেশের মানুষ দগ্ধ হচ্ছে। এসব রক্তাক্ত ঘটনার জন্য সরকারই দায়ী।’ 

খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে দাবি করে রিজভী বলেন, ‘এখনও তার চিকিৎসার ব্যবস্থা নেয়নি সরকার। আমরা তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বললেও সরকার ও কারাকর্তৃপক্ষ এ বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি। উল্টো আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ তাদের দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ইয়ার্কি-ঠাট্টা করছেন। দেশনেত্রীর প্রতি সরকারের আচরণ চরম মানবধিকার ও আইনের লঙ্ঘন।’ 

বিএনপি’র এই নেতা আরও বলেন, ‘আমরা খবর পেয়েছি স্যাঁতসেঁতে রুমে রাখায় খালেদা জিয়ার প্রায়ই জ্বরে ভুগছেন। একইসঙ্গে তার কাশিও হচ্ছে।’ 

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে পুলিশ গণগ্রেফতার করে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে অভিযোগ করে রিজভী বলেন,  ‘খুলনা জেলা বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল হাসান রবিসহ ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। একইভাবে গাজীপুরেও গ্রেফতার করা হচ্ছে। শুধু তাই নয়, বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় হানা দিয়ে ধরপাকড়ের তাণ্ডব চালাচ্ছে পুলিশ।’ 

 সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গাজীপুরের এসপি ও খুলনার পুলিশ কমিশনারকে প্রত্যাহারের দাবি জানান তিনি।

 

 

 

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম