নৌকায় সিল মারার নির্দেশ দিয়েছেন খুলনা পুলিশ কমিশনার: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ১৬:৫৭আপডেট : ১৫ মে ২০১৮, ১৮:০১

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

বর্তমান সরকার ক্ষমতায় থাকলে কোনও দিনই দূষণমুক্ত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সূত্রে জেনেছি, বেলা ২টা ৩০ মিনিট থেকে ৪টায় ভোট শেষ হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় নৌকার প্রার্থীর পক্ষে একচেটিয়া সিল মারার জন্য খুলনার পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন।’ মঙ্গলবার বেলা ৪টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ভোট এরকমই হবে বলে নৌকা মার্কার প্রার্থী নিশ্চিত ছিলেন। তাই নির্বাচনের দুদিন আগে ভোটে জেতার জন্য শুভেচ্ছা জানিয়ে পোস্টার ছাপিয়ে দেয়ালে দেয়ালে সেঁটেছেন নৌকার প্রার্থী।’ তিনি বলেন, ‘সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন ও আওয়ামী সশস্ত্র ক্যাডাররা একই নৌকার যাত্রী হওয়ায় ভোট ডাকাতির নির্বাচনকেই আদর্শ নির্বাচন বলে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সরকার অবৈধ বলেই বেআইনি কাজ করেও তাদের কোনও লজ্জা নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনার রাজত্বে গণতন্ত্র এখন ছিন্নমূলে পরিণত হয়েছে। সরকার দেশবাসীর রক্ত পান করতে করতে সারাদেশকে ভাগাড়ে পরিণত করেছে। ভোটারবিহীন সরকারের নিরবচ্ছিন্ন ভোটাধিকার হরণের ধারায় জনগণের অন্তহীন আর্তি এখন আকাশে-বাতাসে ধ্বনিত হচ্ছে। আজকের ভোট সন্ত্রাসের ঘটনায় খুলনা সিটি করপোরেশনের ভোটাররা ব্যথিত, বঞ্চিত, অপমানিত।’

আরও পড়ুন: কেসিসি নির্বাচনে ৪০ কেন্দ্র দখলের অভিযোগ বিএনপির

/এএইচআর/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম