‘পোকামাকড়ের দংশনে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৮, ১৩:১৮আপডেট : ২৩ মে ২০১৮, ১৩:৪৩

রুহুল কবির রিজভী, ফাইল ছবি পোকামাকড়ের দংশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার নিকট আত্মীয়রা। কারাগারে দেশনেত্রীর কক্ষটি বসবাসের অযোগ্য। অসংখ্য পোকামাকড় রয়েছে সেখানে। এসব পোকামাকড়ের দংশনে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন।’

বুধবার বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার ঘাড়ে প্রচণ্ড ব্যথা। এ কারণে তার বাম হাতটা শক্ত হয়ে গেছে বলে দাবি করেছেন রিজভী। তিনি বলেন, ‘ব্যথার কারণে তার দুই পা ভারি ও ফুলে উঠেছে। কিছুদিন আগে তার চোখে অস্ত্রোপচার হয়েছে। চোখ দুটো সারাক্ষণ জ্বালাপোড়া করে। দেয়াল থেকে ঝরেপড়া সিমেন্ট ও বালির কারণে চোখের অবস্থা আরও খারাপ হচ্ছে। ব্যথায় চোখ সবসময় লাল হয়ে থাকে।’

তিনি বলেন, ‘বারবার দাবি করার পরও তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। তাকে দুঃসহ জীবনযাপনে বাধ্য করে তিলে তিলে তার জীবন বিপন্ন করে তোলাই সরকারের মুখ্য উদ্দেশ্য।’

বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপিকে ধ্বংস করাই প্রধানমন্ত্রীর প্রধান এজেন্ডা। এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়েই প্রতিহিংসাপরায়ণ হয়ে তাকে অবৈধ ক্ষমতার জোরে বন্দি করে রেখেছে কষ্ট দিতে।’

/এএইচআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী