মাদকবিরোধী যুদ্ধের আড়ালে চলছে রাজনৈতিক হত্যাকাণ্ড: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৮, ১৩:২১আপডেট : ০৩ জুন ২০১৮, ১৪:৪৯

সংবাদ সম্মেলনে বলছেন রুহুল কবির রিজভী ‘একটি জরিপ বলছে, প্রতি বছর দেশে ৮০ কোটি ইয়াবা আসে। যার বাজার মূল্য ২৪ হাজার কোটি টাকা। এসব মাদক পাচারকারীরা আওয়ামী লীগেরই লোক ও তাদের ছায়াতলে রয়েছে। সুতরাং এখন মাদকবিরোধী যুদ্ধের আড়ালে চলছে রাজনৈতিক হত্যাকাণ্ড’—বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার ভাষ্য, ‘এই নিষ্ঠুর ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন দেশপ্রেমের প্রত্যয় নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রীকে মুক্ত করার জন্য মাঠে নামবেন জনগণ ও বিএনপির নেতাকর্মীরা।’
রবিবার (৩ জুন) দুপুর ১২টায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “আওয়ামী সরকার দেশে একটি এতিম জেনারেশন তৈরি করতে চায়। বেআইনি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সরকার টিকে থাকার সমাধান খুঁজছে। কিন্তু তারা ভুলে গেছে, প্রকৃতি নিজেই অন্যায়ের প্রতিশোধ নেয়। একটি বেআইনি হত্যা আরও অনেক হত্যার বিস্তৃতি ঘটায়।”
রিজভীর ভাষ্য, ‘অনেক স্বৈরশাসক নির্যাতন করে লোক না দেখিয়ে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতন করেন লোক দেখিয়ে। ওনার অদম্য প্রতিহিংসা কতটা আর তিনি কতটা নির্দয়, নিষ্ঠুর, ভয়ঙ্কর হতে পারেন তা বারবার জানান দিতে চান তিনি।’ 

আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত কারাগারে বন্দি করে রাখার কারণে খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি বিএনপির এই নেতার। তিনি বললেন, ‘২০০ বছরের পুরনো একটি ধ্বংসাবশেষের মধ্যে বন্দি আছেন বেগম জিয়া। এ কারণে বিভিন্ন রোগে আক্রান্ত তিনি। ভোটারশূন্য একটি নির্বাচন নিশ্চিত করতেই তাকে বন্দি করে রাখা হয়েছে। আবারও ৫ জানুয়ারি মার্কা নির্বাচনি তামাশা দেখার অপেক্ষা করছে জনগণ।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘কিছুদিন আগে খালেদা জিয়ার চোখে অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু কারা ভবনের দেয়াল ও ছাদ থেকে ঝরে পড়া সিমেন্ট ও ধুলাবালিতে মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে তার চোখ। এছাড়া হাত ও পায়ের ব্যথায় তার হাঁটাচলায় কষ্ট হচ্ছে। কারাগারে প্রায়ই বিদ্যুৎ থাকে না।’

আসন্ন ঈদুল ফিতরের আগে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার দাবি জানান রিজভী। তার হুঁশিয়ারি, ‘আমাদের নেত্রীর ওপর যে জুলুম ও নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে, তার জবাব দিতে প্রস্তুত হয়ে আছে জনগণ।’

/এএইচআর/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের