নয়াপল্টনে বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ, আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৮, ১৩:২৫আপডেট : ০৬ জুন ২০১৮, ১৪:৪১

বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ডে সদ্য ঘোষিত কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।

এ সময় পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশ। তবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

এ সময় দায়িত্ব পালনরত দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক আব্দুল আলীমকে আটক করে পুলিশ। পরে অন্য সাংবাদিকদের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর একটি অভিযোগ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সেখানে তারা বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এমএ কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান কোনও নেতাকর্মীর সঙ্গে আলোচনা না করে নিজেদের লোকদের কমিটিতে স্থান দিয়েছে। যা আগামী দিনের আন্দোলন সংগ্রামে প্রভাব পড়বে।

এ সময় ঘোষিত কমিটি স্থগিত করে দ্রুততম সময়ে আবার কমিটি গঠন করারও দাবি জানান পদবঞ্চিতরা ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মিষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার শামীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানসহ মহানগর উত্তরের শতাধিক নেতাকর্মী।

এদিকে পদবঞ্চিতদের একটি অংশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন।

প্রসঙ্গত, গত ৪ মে রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৫টি থানা এবং ৫৮ ওয়ার্ডের কমিটি করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব কমিটিতে নেতাদের পকেটের লোকেরা স্থান পেয়েছে।

/এএইচআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম