বিচারবহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৮, ১৩:৪৩আপডেট : ০৯ জুন ২০১৮, ১৩:৫৪

আলোচনায় সভায় মওদুদ আহমদ বিচারবহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘মাদক নিয়ন্ত্রণের নামে দেশে যে হত্যাকাণ্ড হচ্ছে তার অধিকার কে দিয়েছে? বিনা বিচারে এমন হত্যাকাণ্ড কোন আইনে করা হচ্ছে? কে মাদক ব্যাবসায়ী, কে মাদক সম্রাট তার তালিকা করলো কারা? মাদক ব্যবসায়ীদের না ধরে চুনোপুঁটিদেরকে হত্যা করা হচ্ছে। আগামীতে বিনা বিচারের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত  ‘বিনা বিচারে হত্যাকাণ্ড ও মৌলিক অধিকার শীর্ষক’ গোল টেবিল আলোচনায় মওদুদ এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘মাদকের বিস্তারের জন্য দায়ী সরকার নিজেই। গত ১০ বছর ধরে তারা ক্ষমতায়। এতদিন কি কোনও উদ্যোগ ছিল মাদক নিয়ন্ত্রণের? যদি থাকতো তাহলে আজ এভাবে মাদক নিয়ন্ত্রণের নামে অভিযান পরিচালনা করতে হতো না। নির্বিচারে মানুষ হত্যা করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে সরকার। প্রতিটি হত্যাকাণ্ডের জন্য তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ 

ব্যাংকের অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারের কোনও পদক্ষেপ নেই  উল্লেখ করে মওদুদ বলেন, ‘নানাভাবে নানা কৌশলে ব্যাংকের টাকা আত্মসাৎ করছে দুর্নীতিবাজরা। কিন্তু তা নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। লুটেরারা লুটপাট করে খাচ্ছে। ব্যাংকিং কমিশন গঠনের ছিটেফোঁটাও বাজেটে উল্লেখ নেই। কর্মসংস্থানের সৃষ্টির ওপর কোনও গুরুত্ব দেওয়া হয়নি বাজেটে। ধনীকে ধনী করবে এই বাজেট, গরিবকে আরও গরিব করবে। এই বাজেট প্রশ্নবিদ্ধ।’ 

সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। 

/আরএআর/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম