২০ দলীয় জোটের বৈঠক বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ১৭:১৫আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৭:১৭

২০ দলীয় জোট ২০ দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। বুধবার (৪ জুন) বিকাল ৫ টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে জোটের শরিক দলগুলোর নেতারা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত থাকবেন।
জোট সূত্র জানায়, বৈঠকে আলোচনায় কেন্দ্রে থাকবে সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জোটের ২ শরিক দল বিএনপি ও জামায়াতের প্রার্থী দেওয়ার বিষয়টি। এছাড়া এই তিন সিটিতে ২০ দলীয় জোটের নির্বাচনি প্রচারণার জন্য টিম গঠন করা হতে পারে।
জোটের একটি শরিক দলের মহাসচিব বলেন, ‘বৈঠক মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে ২০ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া তিন সিটির নির্বাচন ইস্যু রয়েছে। এছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বাইরে জোটগত কোনও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্তও হতে পারে।’
এর আগে গত ২৭ জুন সর্বশেষ এই জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম