‘অপেক্ষা করুন, একটা নির্দিষ্ট সময়ে বিস্ফোরণ ঘটবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ২২:৫৯আপডেট : ০৩ জুলাই ২০১৮, ২৩:০২

চিকিৎসক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান (ছবি: সংগৃহীত) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বলেছেন, ‘বর্তমানে দলীয় সিদ্ধান্তে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে। তবে এটা বেশিদিন চলবে না। দলীয়ভাবে ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা অপেক্ষা করুন, একটা নির্দিষ্ট সময়ে বিস্ফোরণ ঘটবে।’ মঙ্গলবার (৩ জুলাই) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

নজরুল ইসলাম খানের ভাষ্য, ‘সরকার খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেবে না। তাই আমাদের ফাইনাল খেলায় টিকে থাকতে হলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সেই খেলায় জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা জয়লাভ করবো। এখন সময় প্রতিবাদের, প্রতিরোধের, বিজয়ের।’

বিরোধী দলের এই স্থায়ী কমিটির সদস্যের কথায়, ‘আমাদের অধিকাংশ নেতাকর্মী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছেন। খালেদা জিয়ার সঙ্গেও আমরা রাজনীতিতে ছিলাম, এখনও আছি। ভবিষ্যৎতেও থাকবো। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।’
গণতন্ত্র, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির সদস্য অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সেখানে আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড্যাব নেতা ডা. আবদুল মান্নান মিয়া প্রমুখ।

/এএইচআর/জেএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান