ইসি সচিব প্রতিদিন বিশেষ দলের কার্যালয়ে যান: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৮, ১৯:৫০আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৯:৫৪

‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতাদের সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনের (ইসি) সচিবের প্রতিদিনের কাজকর্মের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ইসি সচিব হেলালউদ্দিন প্রতিদিন একটি বিশেষ দলের কার্যালয়ে যান। সেখানে দলটির নির্বাচনের পরিকল্পনা তৈরি করা হয়। যার প্রধান এইচ টি ইমাম।’ মঙ্গলবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতাদের এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘এই ইসিকে কিছু জিজ্ঞাসা করলে (তারা) বলে উল্টো কথা। একজন সচিবকে দিয়ে আপনারা নির্বাচন কমিশন চালান। তিনি হলেন হেলালউদ্দিন সাহেব। আমরা শুনেছি যে, তিনি বিকাল চারটা পর্যন্ত অফিস করেন। এরপর তিনি চলে যান একটি বিশেষ দলের বিশেষ কার্যালয়ে।’
এইচটি ইমাম যেকোনও নির্বাচনের আগে নির্বাচন কমিশনে যান উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সেখানে গিয়ে কথা বলেন। তিনি নিজেও স্বীকার করেছেন, ২০১৪ সালের নির্বাচন তিনি নিজেই করিয়েছেন সরকারি কর্মকর্তাদের দিয়ে। এখানে আপনি কী গণতন্ত্র আশা করেন? নির্বাচনের ফলাফল কী আশা করবেন?’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবি খোকন প্রমুখ ।

/এসও/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের