অধ্যাপক মোজাফফর ও মাহমুদুর রহমানকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ০০:৪৭আপডেট : ২৩ জুলাই ২০১৮, ০০:৪৭

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
অধ্যাপক মোজাফফরের শারীরিক অবস্থা দেখতে রবিবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালের আইসিউতে যান মির্জা ফখরুল। এসময় তিনি চিকিৎসকদের কাছ থেকে মোজাফফরের চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন। অধ্যাপক মোজাফফর আহমেদের স্ত্রী আমিনা আহমেদ ও মেয়ে আইভি আহমেদের সঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল।
এরপর মির্জা ফখরুল গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেখতে যান। কুষ্টিয়ায় ছাত্রলীগের হামলায় তিনি গুরুতর আহত হয় বলে বিএনপির মহাসচিব সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দাবি করেন।
এসময় বিএনপির এজেডএম জাহিদ হোসেন, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুসহ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

/এএইচআর/এআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের