শেখ হাসিনার নির্দেশেই খালেদা জিয়া কারাগারে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ১৩:৩১আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৩:৩৬

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ কারাগারে। এই বন্দিশালার চাবি রয়েছে শেখ হাসিনার হাতে, অন্য কোথাও নয়। শনিবার (২৮ জুলাই) বেলা ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালেয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ি নদীর মতো কথা বলার স্রোত। তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অনর্গল সমালোচনা করতে তিনি অক্লান্ত। তিনি খালেদা জিয়ার মুক্তির জন্য তিনি কিছুই করতে পারবেন না বলে জানিয়েছেন। সংশয় হচ্ছে, প্রধানমন্ত্রী আপনি তো পারবেন না এজন্যই যে, পথের কাঁটা নিষ্কন্টক করতেই তো তাকে কারাবন্দি করেছেন।’

শেখ হাসিনা রাজনৈতিক প্রতিপক্ষহীন বাংলাদেশ চাচ্ছেন বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘আপনি চিরদিন ক্ষমতায় থাকতে চাচ্ছেন। সেজন্য আপনার প্রয়োজন একতরফা নির্বাচন করা, আর এই নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা খালেদা জিয়াকে কারাগারে বন্দি করেছেন।’

রিজভী বলেন, ‘১/১১ এর সরকার উদ্দেশ্যপ্রণোদিত পাঁচটি মিথ্যা মামলা দিয়েছিল খালেদা জিয়ার বিরুদ্ধে। আর আপনার (প্রধানমন্ত্রী) বিরুদ্ধে দিয়েছিল ১৫টি। আপনার বক্তব্য অনুযায়ী খালেদা জিয়ার মামলা যদি সত্য হয়, তাহলে আপনারগুলো মিথ্যা হবে কেন? আপনার সব মামলা মিলিয়ে তো আপনার একশ বছরের বেশি জেল হওয়ার কথা।’

এই বিএনপি নেতা বলেন, ‘খালেদা জিয়া একজনের ক্রুদ্ধ প্রতিহিংসার শিকার। ভুয়া নথির ওপর ভিত্তি করে সাজানো মামলাতে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই। শেখ হাসিনার নির্দেশেই তিনি কারাগারে। এই বন্দিশালার চাবি রয়েছে শেখ হাসিনার হাতে, অন্য কোথাও নয়।’

৩০ জুলাই আসন্ন তিন সিটি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন মহল একটা ধুলিঝড়ের সৃষ্টি করে ভোট সন্ত্রাস ও ভোট কারচুপির নতুন নতুন মডেল আবিষ্কার করে যাচ্ছে বলে দাবি করেন রিজভীর। তিনি বলেন, ‘তিন সিটিতে নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকেই নৌকা মার্কার প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অসংখ্য অভিযোগ আসতে থাকে। পাশাপাশি বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রার্থী, সমর্থক ও কর্মীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চরম পর্যায়ে পৌঁছেছে।’

রিজভী আরও বলেন, ‘সরকার খুলনা-গাজীপুর নির্বাচনের মতোই আসন্ন তিন সিটি নির্বাচনে বিরোধী দলের ভোটার ও পোলিং এজেন্টশূন্য করার এক অভিনব কৌশল অবলম্বন করেছে। সরকারের নির্দেশে তিন সিটি করপোরেশনে একপেশে নির্বাচন করার ডিজাইনারের কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন।’

প্রশাসন ও ইসির ওপর ভরসা রাখতে পারছে না জনগণ উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘যদি সুষ্ঠু পরিবেশ বজায় থাকে তাহলে বাঁধভাঙ্গা স্রোতের মতো ভোটা পড়বে ধানের শীষে।’

 

/এএইচআর /আইএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম