নিহত শিক্ষার্থী দিয়ার বাসায় বিএনপির প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ২০:৪৪আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২১:১০

নিহত শিক্ষার্থী দিয়ার বাসায় বিএনপির প্রতিনিধি দল গত রবিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর একজনের বাসায় গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার (১ আগস্ট) সন্ধ্যায় দলটির পাঁচ নেতা নিহত দিয়া খানম মিমের মহাখালীর বাসায় যান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বিএনপির প্রতিনিধি দলে আছেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমসহ পাঁচজন। আমানউল্লাহ আমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সন্ধ্যা সাতটার দিকে আমরা পাঁচজন মহাখালীতে দিয়া খানম মিমের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সেখানে গেছি এবং তার পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।’

শামসুদ্দিন দিদার বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোকবার্তা নিয়ে দিয়া খানম মিমের বাসায় যান বিএনপির পাঁচ নেতা। তারা হলেন– আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, আনিসুর রহমান তালুকদার খোকন, শামসুজ্জামান সুরুজ।’

/এসটিএস/আইএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান