জীবন বাজি রেখে লড়াইয়ের অঙ্গীকার মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ১৩:১৮আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:০১

জীবন বাজি রেখে লড়াইয়ের অঙ্গীকার মির্জা ফখরুলের জীবন বাজি রেখে প্রাণপণ লড়াইয়ের অঙ্গীকার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এবং দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে জীবন বাজি রেখে আমাদের প্রাণপণ লড়াই করতে হবে। আর এই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে।’

বুধবার (১৫ আগস্ট) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার ৭৩তম জন্মদিন উপলক্ষ, তার কারামুক্তি, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘জীবন বাজি রেখে লড়াই করে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বাধ্য করতে হবে খালেদা জিয়াকে মুক্তি দিতে। একইসঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে, সংসদ ভেঙে দিয়ে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে একটি নির্বাচন অনুষ্ঠিত করতেও বাধ্য করতে হবে সরকারকে। আমরা জীবন বাজি রেখে লড়াই করে সরকারকে এসব দাবি মানতে বাধ্য করতে হবে।’

১/১১’র ফখরুদ্দিন-মঈনুদ্দীন সরকারের চেয়েও আওয়ামী লীগ সরকার খারাপ বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘১/১১-এর অবৈধ সরকারের সময় খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায়, নীরব আন্দোলন করে তাদেরকে মুক্তি দিতে এবং জরুরি অবস্থা তুলে নিতে বাধ্য করেছিলেন। কিন্তু আজ তাদের চেয়ে এই ফ্যাসিস্ট সরকার খারাপ।’

তিনি বলেন, ‘এই স্বৈরাচারের চক্রান্তের ফলে খালেদা জিয়া কারারুদ্ধ। তিনি শুধু একজন নেতা বা সাবেক প্রধানমন্ত্রী নন, ইতিহাসে যে কয়েকজন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, খালেদা জিয়া তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন।’

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

/এএইচআর/এসটি/চেক/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম