মওদুদের সঙ্গে এ আচরণ সরাসরি গুণ্ডামি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৮, ১৩:০৬আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৩:১৯

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘পুলিশ গতকাল (শুক্রবার) থেকে নোয়াখালির কোম্পানিগঞ্জ উপজেলার মানিকনগর নিজ বাড়িতে মওদুদ আহমদকে অবরুদ্ধ করে রেখেছে। ওবায়দুল কাদেরের নির্দেশে পুলিশ তাকে অবরুদ্ধ করে রেখেছে। মওদুদের সঙ্গে এ আচরণ সরাসরি গুণ্ডামি। দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে গেলে পুলিশ ১০ জনকে আটক করে।’

শনিবার ( ১৮ আগস্ট) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘আজও কোনও নেতাকর্মী তার সঙ্গে দেখা করতে পারছেন না। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা বৈঠকও করতে পারছেন না।’

জনগণের ভোটে ওবায়দুল কাদের জিততে পারবেন না বলেও দাবি রিজভীর। তিনি বলেন,  ‘সেজন্যেই মওদুদকে নিজ বাড়িতে পুলিশকে দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন তিনি। যেন তিনি এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীকের সঙ্গে দেখা করতে না পারে।’

অবিলম্বে তার বাড়ি থেকে পুলিশি অবরোধ তুলে নেওয়া এবং গ্রেফতারকৃদের মুক্তির দাবি করেন রিজভী।

সড়ক ও সেতুমন্ত্রী তার মন্ত্রণালয় চালাতে সম্পূর্ণ ব্যর্থ বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সড়কে মৃত্যুর মিছিল থামছে না। এ মুহূর্তে সব মহাসড়কে ৩০-৪০ কিলোমিটার করে যানজট। ওবায়দুল কাদেরের ব্যর্থতায়ঈদে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে না।’

শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা মানুষের কর্তব্যবোধ সম্বন্ধে সচেতন করেছে। এখন এ আন্দোলনের সমর্থনকারীদেরকে বলা হচ্ছে উসকানিদাতা, অনলাইন অ্যাক্টিভিস্ট, ফেসবুক ব্যবহারকারী, রাজনৈতিক দল- যারা এই আন্দোলনে সমর্থন দিয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের হিড়িক চলছে। রিমান্ডে নিয়ে শেখানো বুলি স্বীকার করতে উৎপীড়ন করা হচ্ছে। বিশেষ করে ছাত্রীদের রিমান্ডে নেওয়া নজিরবিহীন।’

আন্দোলনে সমর্থনকারী আলোকচিত্রী, অভিনেত্রী, শিল্পী, কলাকুশলি, লেখক, সাংবাদিক, অভিভাবক কেউ সরকারের নিপীড়ন থেকে রক্ষা পাচ্ছে না বলেও দাবি রিজভীর।  

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম