খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকারের কার্যকর উদ্যোগ নেই: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪০

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার কোনও উদ্যোগ সরকার এখনও কার্যকর করছে না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার দু’দিন পার হয়ে গেলেও খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে কোনও কার্যকর উদ্যোগ দেখা যায়নি।’
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও এখনও পর্যন্ত তার সুচিকিৎসার কোনও ব্যবস্থা নেয়নি সরকার। তার ব্যক্তিগত চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করছেন যে, দ্রুত চিকিৎসা না দেওয়া হলে তার বাম পা ও হাত অবশ হয়ে যেতে পারে। তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে।’
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ছলচাতুরি চলছে এবং কালক্ষেপণ করা হচ্ছে বলে মনে করেন তিনি।

তিনি জানান, সোমবার বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জন গমেজকে পুলিশ গ্রেফতার করেছে। নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক নিখোঁজ। খোঁজ না পাওয়ায় তার পরিবার ও বিএনপি’র সব নেতাকর্মী গভীরভাবে উদ্বিগ্ন।  
বিএনপির এই নেতা বলেন, ‘আবু বকর সিদ্দিক নিশ্চয়ই তিনি সরকারি কোনও বাহিনীর কাছেই আছে। আমি অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করার জন্য জোর দাবি জানাচ্ছি।’
খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে আগামীকাল ১২ সেপ্টেম্বর বুধবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী জেলা সদর ও মহানগরে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ‘প্রতীক অনশন’ করবে জানান রিজভী।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের