নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত একেবারেই নেই: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৯

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত একেবারেই নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ ধরনের কোনও সিদ্ধান্ত আমরা নেইনি।’ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ‘চ্যানেল ২৪’-এ প্রচারিত বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির মহাসচিব সাক্ষাৎকারে চলমান রাজনীতি, আগামী নির্বাচন, জাতীয় ঐক্য প্রক্রিয়া সম্পর্কে কথা বলেন।

জাতীয় ঐক্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বরাবরই জাতীয় ঐক্যের কথা বলে এসেছি। এই সরকার জনবিরোধী। তারা একদলীয় সরকার ব্যবস্থা করতে চায়। দেশের মানুষ এই সরকারের পতন চায়। কারাগারে যাওয়ার আগে আমাদের দলের চেয়ারপারসন বেগম জিয়া দলমত নির্বিশেষে একটি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা কাজ করতে চাইছি।’

জাতীয় ঐক্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘ইতোমধ্যে সাফল্যের একটি জায়গায় চলে এসেছে উদ্যোগটি। এটা জনগণের সাফল্য। জনগণ এগিয়ে যাচ্ছে।’

এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি তো স্বাধীনতার পক্ষের দল।’ স্বাধীনতার বিরুদ্ধে কে, প্রশ্ন তুলে তিনি বলেন, ‘স্বাধীনতার বিরুদ্ধে থাকলে, সেটা রুলিং পার্টি। তারাই তো স্বাধীনতার চেতনা বিনষ্ট করে দিচ্ছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে।’

জামায়াতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। অনেক কৌশল আছে। সেগুলো আমরা দেখবো।’

 

এসটিএস/এএইচআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম