আগামী নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করবে সরকার: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৮

মওদুদ আহমদ (ফাইল ছবি) সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘নির্বাচন যতই ঘনিয়ে আসছে, সরকার চেষ্টা করছে তার পরিবেশ নষ্ট করার।’ রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন মওদুদ।

মওদুদ বলেন, ‘সাংবাদিকদের বলবো, আপনারা ঐক্যবদ্ধভাবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে সরকারকে বাধ্য করুন। আর যদি আপনারা না পারেন তাহলে বিএনপি ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করবে। কারণ, আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি।’

সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে বক্তব্য রাখেন মওদুদ আহমদ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের নামে দেওয়া মামলাকে গায়েবি মামলা আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এর জন্য সরকারকে একদিন মাশুল দিতে হবে। আমাদের দলের কোনও যুবক ঘরে থাকতে পারছেন না।’

মওদুদ বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বলেছেন বিএনপি রাস্তায় নামলে প্রতিহত করবেন। কেন আপনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি প্রতিহত করবেন? আপনারা যদি বিএনপিকে প্রতিহত করতে আসেন, আমরাও প্রতিহত করবো। কাউকে ছেড়ে দেবো না। আওয়ামী লীগ মাঠ দখল করবে এটা দুঃস্বপ্ন। মানুষ আজ ঐক্যবদ্ধ।’

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ বলেন, ‘আপনারা মাঠে নামবেন তো? সময় চলে এসেছে মাঠে নামার। জনরোষ সরকার বন্ধ করতে পারবে না।’

দুপুর ২টা ১০ মিনিটে কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে কারাবন্দি খালেদা জিয়ার সম্মানে চেয়ার খালি রাখা হয়। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

/এএইচআর/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম