বিএনপির দফা জটিলতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪১

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় দলের নেতাকর্মীরা (ছবি: ফোকাস বাংলা) জনসভায় ঘোষিত সাত দফা দাবি ও ১২টি লক্ষ্য নিয়ে জটিলতা তৈরি হয়েছে বিএনপিতে। রবিবার বিকালে জনসভার শেষে সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আমাদের দফা সাতটি, লক্ষ্য ১২টি। তিনি এসব দাবি ও লক্ষ্য ঠিকঠাক ঘোষণা করলেও সন্ধ্যার পর তৈরি হয় জটিলতা। চেয়ারপারসনের মেইল থেকে প্রথম দফায় সাত দফা দাবি ও ১২ লক্ষ্য পাঠানো হলেও সেখানে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়টি যুক্ত হয়নি। যদিও মহাসচিব মির্জা ফখরুল তার বক্তব্যে পরিষ্কার করেই বলেছেন, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। বক্তব্যে ইসি পুনর্গঠনের বিষয়টি ছিলো নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের দাবিটির পর।

সন্ধ্যা সাড়ে সাতটার পর চেয়ারপারসনের কার্যালয়ের মেইল থেকে সংশোধনী দেওয়া হয়। তালিকায় দেখা গেছে, দফা একটি বেড়ে আটটি হয়েছে। সেখানে দেখা গেছে, নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়টি চার নম্বরে এবং ইভিএম ব্যবহার করা যাবে না, সেটি এসেছে ৬ নম্বরে।

 পরে সাড়ে সাতটার দিকে আবারও মেইল করে জানানো হয়, দফা আটটি নয়, সাতটিই। এতে দেখা গেছে, ৪ নম্বর দফায় যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে ইসি গঠনের পাশাপাশি ইভিএম ব্যবহার না করার দাবিটিও যুক্ত করা হয়েছে।

এরই মধ্যে আরও একটি দায়িত্বশীল সূত্রে জানানো হয়, ৬ নম্বর দফায় ইসি পুনর্গঠনের বিষয়টি যুক্ত হবে। যদিও পরে কোনোটিই সত্যি হয়নি।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দফা সাতটিই দেওয়া হয়েছে। সমাবেশে যা ঘোষণা করেছে, সেটির সংশোধনী দেওয়া হয়েছে। এটা টেকনেক্যালি ত্রুটি হয়েছে।’

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদারও বলেন, ‘দফা সাতটিই। সর্বশেষ সংশোধনী পাঠানো হয়েছে।’

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক