বৈঠকে বসেছেন বিএনপি-যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৮, ২১:১৩আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ২১:১৮

বিএনপি-যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের বৈঠক (ফাইল ছবি) যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়া ও বিএনপির মধ্যে বৈঠক চলছে। সোমবার (৮ অক্টোবর) রাত ৯টায় উত্তরায় জেএসডির সভাপতি আসম আবদুর রবের বাসায় বৈঠক শুরু হয়। এর আগে রবিবার (৭ অক্টোবর) রাতেও বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের গুলশানের বাসায় তারা বৈঠক করে।

বৈঠকের বিষয়ে জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহত্তম জাতীয় ঐক্য গড়ে তোলার অংশ হিসেবে বৈঠক চলছে।’

বৈঠকে যুক্তফ্রন্টের পক্ষে আসম আব্দুর রব, আব্দল মালেক রতন, এস এম আকরাম, শহীদুল্লাহ কায়সার, তানিয়া রব, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মোস্তফা মহসীন মন্টু ও আবম মোস্তফা আমীন। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. জাফরুল্লাহ চৌধুরী বৈঠকে উপস্থিত রয়েছেন।

রবিবারের বৈঠক বিষয়ে আসম আবদুর রব সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ৫ দফা দাবিতে যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়া ও বিএনপি আগামীতে একমঞ্চ থেকে আন্দোলনে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছিলেন, খালেদা জিয়ার মুক্তিসহ ৫ টি মৌলিক দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এগুলোর উপর ভিত্তি করে আমরা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলবো।

মওদুদ দাবিগুলোর বিষয়ে জানান- খালেদা জিয়ার মুক্তিসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তি ও কোটা সংস্কার, নিরাপদ সড়কের দাবিতে আদোলনকারীদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনে সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা দাবিতে আন্দোলনে যাওয়া হবে।

রবিবার রাতে বৈঠক শেষে বাংলা ট্রিবিউন "ঐক্য প্রক্রিয়ায় বিএনপির নতুন প্রস্তাব" শীর্ষক শিরোনাম এক প্রতিবেদন প্রকাশ করে।

/এএইচঅার/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম