রায়কে গুরুত্ব না দিয়ে জাতীয় ঐক্যের আন্দোলন চলবে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৮, ১৪:০৩আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৫:১৫




প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহমদ গ্রেনেড হামলা মামলার রায়কে গুরুত্ব না দিয়ে জাতীয় ঐক্যের আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মওদুদ বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের কারণে তারা (সরকার) মনে করছে আমাদের যে জাতীয় ঐক্য প্রক্রিয়া করতে যাচ্ছি, এটাকে ব্যাহত করা হবে। আমি বলবো, এই রায়কে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে, উপেক্ষা করে, এই রায়কে কোনও গুরুত্ব না দিয়ে আমাদের জাতীয় ঐক্যের আন্দোলন চলবে। খুব শিগগিরই আমরা জাতীয় ঐক্যের একটি রূপরেখা দেবো এবং এই আন্দোলনের একটা কাঠামো ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে সরকারের পতনের ব্যবস্থা করবো। এই সরকার বাধ্য হবে সংলাপে আসতে।’
নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিভিন্ন পেশাজীবী সংগঠনকে খুশি করছে এমন দাবি করে মওদুদ বলেন, ‘বিভিন্ন পেশাজীবী মানুষদের খুশি করতে নানা সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। এমনকি যারা অবসরপ্রাপ্ত, পেনশনের টাকা নিয়ে নিয়েছে তাদের আবারও নতুন করে পেনশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে যদি কিছু ভোট তারা পায়! এই ভোট পাওয়ার জন্য কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে দিলো।’

নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রকল্প দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোট পাওয়ার জন্য প্রত্যেক দিন তারা প্রকল্প উদ্বোধন করছে। এগুলো হলো নির্বাচনী প্রকল্প, দেশের মানুষকে আকৃষ্ট করার জন্য করছে।’

বিএনপির এই সিনিয়র নেতার দাবি, যাদের আকৃষ্ট করতে সরকার বিভিন্ন সুযাগ-সুবিধার ব্যবস্থা করছে তাদের ৮০ ভাগও যদি ভোট দিতে যায়, তারা ক্ষমতাসীনদের আর ভোট দেবে না।

২১ আগস্টের গ্রেনেড হামলার পর তৎকালীন সরকারকে আওয়ামী লীগ কোনও সহযোগিতা করেনি এমন অভিযোগ করে মওদুদ বলেন, ‘গ্রেনেড হামলার ঘটনায় আমরা খুব মর্মাহত হয়েছি। এ ধরনের ঘটনা আর যেন বাংলাদেশের মাটিতে না ঘটে সেটাই আমাদের কামনা। এ ধরনের ঘটনাকে আমরা ঘৃণা করি। এই মামলায় যিনি সম্পৃক্ত ছিলেন না তাকে আজকে জড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায় সরকার।’

নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করার একটাই পথ আছে এখন, সেটা হলো রাজপথ। রাজপথ ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না। এখন আপনারা প্রস্তুতি নিন, সময় এসে গেছে। মাঠে নেমে এই দাবি আদায় করতে হবে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান খান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

/এসও/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম