২৯ অক্টোবরের রায়ে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটবে: নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৮, ১৪:২৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৪:৩১




বিএনপি নেতা নজরুল ইসলাম খান বক্তব্য রাখছেন আগামী ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আফসার আলী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট আফসার আলীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নজরুল বলেন, ‘আগামী ২৯ তারিখে আরেকটি রায় হবে, কী রায় হবে আমরা জানি না। কিন্তু যেভাবে দ্রুত এ রায় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তাতে অনুমান করা যায়। সেখানেও সরকারের যে রাজনৈতিক প্রতিহিংসা, তারই প্রতিফলন ঘটবে।’

বিএনপির পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়েছে, যাতে রায় ঘোষণার আগে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আত্মপক্ষ সমর্থন করতে পারেন। এ কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি এটা আমাদের অত্যন্ত ন্যায্য আবেদন এবং উচ্চ আদালত আমাদের আবেদন গ্রহণ করে তাকে (খালেদা জিয়া) আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে। পরে রায় ঘোষণা করা হবে।’

মুক্তিযুদ্ধের ফসল গণতন্ত্রকে নিয়ে আজ ছিনিমিনি খেলা হচ্ছে এমন অভিযোগ করে নজরুল বলেন, কণ্ঠকে রুদ্ধ করার জন্য একের পর এক কালাকানুন করা হচ্ছে। যারাই গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের জন্য লড়াই করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হচ্ছে। গায়েবি মামলা দেওয়া হচ্ছে এবং গুম খুন ইত্যাদির মাধ্যমে বিরোধী দলকে দমন করা হচ্ছে।’

এমন এক দুরবস্থায় আফসার আলী বেঁচে থাকলে খুব কষ্ট পেতেন বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না এমনটা উল্লেখ করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘আমরা তো আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। যখনই মিটিং মিছিলে যাই তখনই সামনে থাকে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ না। অতএব আমাকে মোকাবেলা করতে হচ্ছে এখন সরকারের বিভিন্ন বাহিনীকে, আওয়ামী লীগকে না।’

বর্তমান সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না দাবি করে তিনি বলেন, ‘যে সরকারের শাসনামলে ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু হয় না তার আমলে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে এটা জাতি বিশ্বাস করে না। যাদের কাছে আইনি অস্ত্র আছে (আেইনশৃঙ্খলা বাহিনী) তাদের ঢাল হিসেবে ব্যবহার করে, ভোট চুরি করে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে।’

নির্বাচন প্রভাবিত করতে পারে এমন সরকার চান না উল্লেখ করে নজরুল বলেন, ‘সংবিধানে আছে নির্বাচন কমিশনকে সাহায্য করবে সহায়ক সরকার। কিন্তু দলীয় সরকার থাকলে তারা সহায়তা করবে না, প্রভাবিত করবে। আমরা সহায়ক সরকার চাই, প্রভাবিত করার সরকার চাই না।’

এ সময় অর্থমন্ত্রীর বক্তব্য হাস্যকর এবং তার বক্তব্য শুনে সবাই হাসে দাবি করে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, কামাল হোসেন জিরো। মাননীয় অর্থমন্ত্রীকে বলতে চাই, বিচারপতি সাত্তারের বিরুদ্ধে আপনার দল ও অন্যান্য বিরোধী দল মিলে কামাল হোসেনের চেয়ে যোগ্য কাউকে খুঁজে পান নাই, তাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিলেন। আর আর আজকে তিনি জিরো। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আসম আবদুর রব যিনি আগের বার আপনার সরকার ব্যবস্থায় মন্ত্রী ছিলেন তিনিও জিরো। আর আপনি সরকারি চাকরি করে, এরশাদের উপদেষ্টা হয়ে আজ মন্ত্রী হয়ে প্লাস হয়ে গেলেন। অংশগ্রহণমূলক নির্বাচনে আপনাদেরকে বারবার পরাজিত করা দল বিএনপিও জিরো হয়ে গেল। আর প্লাস শুধু কি আপনাদের শাসনামলের রাজনৈতিক দলগুলো? সেগুলোকে প্লাস রাখার ব্যবস্থাই তো রাখেন নাই।’

আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা সিদ্দিকের সভাপতিত্বে ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, অ্যাডভোকেট রফিক শিকদার, জিনক্বাপ সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

 

/এসও/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক