দেশ কীভাবে এগোবে তা নির্ধারণ করবে ঐক্যফ্রন্ট: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৮, ১৪:৫৮আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৫:৫৩

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাত নভেম্বর দ্বিতীয় দফা সংলাপের পর দেশ কীভাবে এগোবে, তা নির্ধারণ করবে জাতীয় ঐক্যফ্রন্ট বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার (৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, ‘আপনাদের (আওয়ামী লীগ) ভূমিকার ওপরে নির্ভর করছে দেশের মানুষ শান্তিতে থাকবে কিনা। আন্দোলন এখনও শুরু হয় নাই। ৭ নভেম্বরের আলোচনার পর দেশ কীভাবে চলবে, তা নির্ধারণ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আর পরশু দিনের পর গণতন্ত্রে কীভাবে ফিরবো, তা আমরা নির্ধারণ করবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দিন সংবিধানের কথা বলেন, কিন্তু সংবিধানে উল্লেখ করা বাকস্বাধীনতা কোথায়, প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, ‘আপনি তো গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দাবিদার। সংবিধানের কথা সকাল থেকে রাত পর্যন্ত যতবার বলেন, অন্য কেউ এতবার বলে না। সংবিধানে আমার বাকস্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, লেখার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সভা-সমাবেশ নিশ্চিত করা হয়েছে, আপনি তো সেটা মানেন না।

ডিজিটাল নিরাপত্তা নামের যে আইন করেছেন, তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আপনি তা পাস করিয়েছেন। তাহলে সংবিধান এখন কোথায়?’

কারাবন্দিদের মুক্তি দাবি করে দুদু বলেন, ‘স্বাধীনতার ঘোষকের পরিবারকে আজ আওয়ামী লীগ শাসনামলে নিশ্চিহ্ন করার মহাপরিকল্পনা চলছে। সারা দেশে নব্বই হাজারের বেশি যে মামলা হয়েছে, তার আসামি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ, যারা জেলে রয়েছেন—তাদের মুক্তি দিন।’

আসামির কাঠগড়ায় শেখ হাসিনাকে দাঁড় করানো হবে, এমন হুমকি দিয়ে দুদু বলেন, ‘ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ পাঁচ থেকে ছয় শতাধিক নেতাকর্মী গুম অথবা নিখোঁজ। এখন আপনি যদি মনে করেন আপনার শাসনকালের পরে আর কোনও শাসনকাল নাই, সেটা ভুল করবেন। শাসনকাল যখন পরিবর্তন হবে, তখন তো আমরা আমাদের নেতাকর্মী যারা গুম ও খুন হয়েছে, তাদের ফেরত চাইবো। ফেরত যদি না দিতে পারেন, আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে।’

ব্যারিস্টার মইনুল হোসেনের ওপরে হামলার বিষয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘গ্রেফতার করেছেন যেটি জামিনযোগ্য মামলা, সেটি জামিন তো দেন নাই বরং তাকে রংপুরে নিয়ে আপনার কর্মী বাহিনী লেলিয়ে দিয়েছেন। তার (ব্যারিস্টার মইনুল) ওপর বন্দি অবস্থায় আক্রমণ করা হয়েছে। এগুলো ভালো দৃষ্টান্ত না। এগুলো গণতান্ত্রিক শাসনের সঙ্গে যায় না। এগুলো স্বৈরশাসকের কাজ। আপনি নিজেকে গণতান্ত্রিক দাবি করে স্বৈরশাসকের কাজ করবেন, দুটি একসঙ্গে যায় না।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সুকোমল বড়ুয়া, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম