শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ইসি যাবতীয় কার্যক্রম চালাচ্ছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৮, ১৪:৪৪আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৪:৫৬


বিএনপির নয়াপল্টন কার্যালয়ে রুহুল কবির রিজভী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে নির্বাচন কমিশন যাবতীয় কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিববার (১০ নভেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘ক্ষমতাসীন দল অর্থই হচ্ছে, স্বচ্ছ নির্বাচনি ব্যবস্থার ১২টা বেজে যাওয়া। সন্ত্রাসীদের দূর্গ আওয়ামী লীগ কখনোই প্রতিযোগিতামূলক অবাধ নির্বাচনে বিশ্বাস করে না। নিজেদের স্বার্থে যখন যা ইচ্ছা তাই তারা করতে পারে।’
অবৈধ ক্ষমতাসীনরা জনগণের দাবি মানছে না মন্তব্য করে রিজভী বলেন, ৭ দফা দাবিকে অগ্রাহ্য করেই একতরফা নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে তারা। বিরোধী নেতাকর্মীদেরকে বিনা কারণে নিপীড়ন করতেই দেশের কারাগারগুলো এখন শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণের পার্সোনাল খোয়াড়ে পরিণত হয়েছে।
বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাতেই নিম্ন আদালত পার্টি ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলেও দাবি করেন রিজভী। তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় মানুষ বুকের রক্ত ঢেলে দিয়ে উত্তাল আন্দোলনকে বিজয়ের পথে ধাবিত করবেই।’
রিজভী আরও বলেন, ‘নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার বা নির্বাচনি মাঠ সমতল করার কোনও গরজ বর্তমান নির্বাচন কমিশনের নেই। আর সেজন্যই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার স্বার্থে একতরফা নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে কমিশন তফসিল ঘোষণা করেছে। এই ঘোষণায় সারাদেশের ভোটারদের মুড-অফ, দেশের জনগণ নির্বিন্ন ও হতাশ।’
তিনি বলেন, ‘সরকারের সর্বোচ্চ ব্যক্তি কীভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করেন। তিনি (শেখ হাসিনা) বলেছিলেন, নতুন মামলা দেওয়া হবে না ও গ্রেফতার করা হবে না। যেদিন বলেছেন, ঠিক সেই রাত থেকেই আরও বেশি মামলা ও গ্রেফতার শুরু হয়েছে। এমনকি সিইসি তফসিল ঘোষণার সময় বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি না করতে, রাজনৈতিক মামলা না দিতে। কিন্তু শুধু গতকালই বিরোধী দলের ৩০০ শত অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দায়ের হচ্ছে নতুন নতুন মামলাও।


/এএইচআর/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম