বিএনপি আটক ৪৭২ নেতাকর্মীর তালিকা দিলো ইসিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৮, ১৯:১৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৯:৩৯

বিএনপি

নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশব্যাপী আটক ৪৭২ নেতাকর্মীর নামের তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি। শুক্রবার (১৬ নভেম্বর) ইসিতে একটি চিঠিসহ তালিকা পৌঁছে দেওয়া হয়। এতে বিএনপির পক্ষ থেকে গ্রেফতার ও গায়েবি মামলা বন্ধে ইসির হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

এর আগে ১৪ নভেম্বর (বুধবার) ইসির সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠকের সময় বলা হয়, গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। তখন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা একটি তালিকা ইসিতে পাঠাতে বলেছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। চারদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির নয়াপল্টন অফিসের সামনে এবং আশপাশের সড়কে পাহারা বসিয়েছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে দলীয় কার্যালয়ে আসার পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দেহ তল্লাশি এবং আটক করছে। এমনকি মনোনয়ন ফরম কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বিএনপির অফিস ও আশপাশের এলাকা থেকে ৬০/৭০ জনকে আটক করা হয়েছে। এখনও আটক অভিযান অব্যাহত আছে।’

ইসির নিরপেক্ষতা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী কিছু সদস্য ইসির নির্দেশ অমান্য করে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে সারাদেশে পুলিশ বিএনপির ৪৭২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। একইসঙ্গে পাঁচটি হয়রানিমূলক এজাহারও পাওয়া গেছে। পরবর্তীকে কাউকে আটক করা হলে বা কোনও ধরনের গায়েবি মামলা সেই তথ্য তাৎক্ষণিক ইসিকে জানানো হবে।’

/ইএইচএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম