সরকার বলপ্রয়োগ করে ক্ষমতায় থাকতে চায়: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ০০:১০আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৩:২৪

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি) দেশে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপ বন্ধ করে দেওয়ার কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকার কর্তৃক তারেক রহমানের কণ্ঠের আওয়াজকে বাধা দেওয়ার অর্থই হচ্ছে গণতন্ত্রের গলা টিপে ধরা। আর এ জন্য স্কাইপ বন্ধ করা হয়েছে। আসলে সরকার বলপ্রয়োগ করেই ক্ষমতায় থাকতে চাচ্ছে, জনগণের সমর্থন নিয়ে নয়।’

সোমবার (১৯ নভেম্বর) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি স্কাইপ বন্ধ করার নিন্দা জানিয়ে দ্রুত তা চালু করার দাবি জানিয়েছেন।

রিজভী অভিযোগ করেন, ‘টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্কাইপ বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে। সরকার নিয়ন্ত্রিত বিটিআরসি ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যমে স্কাইপের সেবা বন্ধ করে দিয়ে এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করলো।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে ইন্টারনেটভিত্তিক সকল যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন বলেছেন, বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংশ্লিষ্টতার বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। তার এই বক্তব্যের পরপরই সরকার নিয়ন্ত্রিত বিটিআরসি কর্তৃক স্কাইপ বন্ধ করে দেওয়ায় আবারও প্রমাণিত হলো নির্বাচনি মাঠ আওয়ামী জোটের একচেটিয়া দখলে থাকবে।’

বিএনপির যুগ্ম মহাসচিব দাবি করেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নমিনেশন প্রত্যাশীদের সঙ্গে স্কাইপে কথা বলা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন নয়। কমিশন সচিব এ বিষয়টি নিশ্চিত করার পরও তড়িঘড়ি করে বিটিআরসিকে দিয়ে স্কাইপ বন্ধ করে দেওয়া সরকারের নিম্নরুচির পরিচায়ক। সরকার আগামী জাতীয় নির্বাচনকে নিজেদের অনুকূলে নেওয়ার জন্য ক্লান্তিহীনভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে।’

রিজভী অভিযোগ করেন, ‘সরকার ও সরকার প্রধান ভিন্ন মত, বিরোধী দল, বিরোধী কণ্ঠস্বর নীরব করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। জনগণের নিরাভিমান আনুগত্যই শেখ হাসিনার কাম্য। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন গণতন্ত্রের ফাঁড়া কাটবে না এবং দেশ থেকে বিপদ দূর হবে না।’

/এএইচআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম