দুটি আসন থেকে নির্বাচন করবেন মোশাররফ, সম্ভাবনা মির্জা ফখরুলেরও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৮, ০১:১৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০১:২২

ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য বিএনপির এখন পর্যন্ত ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী দলটির একজন নেতাকে দুটি সংসদীয় আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে দুটি আসনে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি কুমিল্লা-১ ও ২ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও দুটি আসনে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ধানের শীষের ২০৬ প্রার্থীদের নাম ঘোষণা করেন।

২০৬ জনের তালিকা অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন ঠাকুরগাঁও-১ থেকে। এর বাইরে তিনি বগুড়া-৬ নির্বাচন করার সম্ভবনা রয়েছে। এই আসন থেকেও মনোনয়ন জমা দিয়েছিলেন মির্জা ফখরুল।

প্রসঙ্গত, বিএরপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য (ফেনী-১,বগুড়া-৬ ও ৭) থেকে মনোনয়ন জমা দেওয়া হয়েছিল। দুর্নীতির মামলা ২ বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিএনপির একটি সূত্র জানায়, এখনও বিএনপি আশাবাদী খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন। আর তিনি যদি নির্বাচন করতে না পারেন, তাহলে ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মজনু , বগুড়া-৬ মির্জা ফখরুল ইসলাম, বগুড়া-৭ স্থানীয় বিএনপি নেতা মোরশেদ মিল্টন নির্বাচন করবেন।

৭ ডিসেম্বর বিএনপি যে ২০৬ আসেনর প্রার্থী ঘোষণা করেছে, সেখানে খালেদা জিয়ার এই ৩টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার(৬ ডিসেম্বর) সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘ন্যায় বিচার পেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও তার প্রার্থিতা ফিরে পাবেন।’

যদিও ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের আপিলে মনোনয়ন বাতিলকৃত প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ দিন ছিল।

/এএইচআর/ এআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম