সরকারকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৪:৩০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৪:৫৩

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আওয়ামী লীগ নেতৃত্বাধীন নবগঠিত সরকারকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, পার্লামেন্ট গঠন প্রত্যাখ্যান করেছি এবং সরকার গঠন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি। এই সরকার নিয়ে মন্তব্য করা তো হাস্যকর ছাড়া আর কিছু না।’

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘জনগণ পুরোপুরিভাবে নির্বাচনকে বর্জন করেছে বলা যেতে পারে। জনগণ নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেয়নি। সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোনও পার্লামেন্ট গঠন বা সরকার গঠন হাস্যকর।’

বিএনপি মহাসচিব দাবি করেন, ‘আমরা বিশ্বাস করি এই সরকারের কোনও অধিকার নেই বাংলাদেশের ১৬ কোটি মানুষের ওপর তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার। কারণ, এই সরকার কখনোই জনগণের ভোট করে নাই, জনগণ ভোট দিয়ে এদের নির্বাচিত করে নাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের সঙ্গে সম্পর্ক নেই কিন্তু সরকার আছে। আপনারা চিন্তা করেন না কেন আপনার গোটা জাতি ডিপ্রাইভ হয়ে গেছে। একবারও ভাবেন না গোটা বাঙালি জাতিটাকে আজকে প্রতারণা করলো।’

তিনি আরও বলেন, ‘আপনাদের মনের মধ্যে আবেগ আসে না যে, আমরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, যে চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন করেছি, আজকে সেই চেতনাকে ধূলিসাৎ করে দিয়ে কিছু লোকের দখলদারিত্বের জন্য আপনি সরকার গঠন করেছেন দেশ পরিচালনার জন্য। আবার আপনারা রেফারেন্স টানবেন।’

বিএনপি এখন কী করবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি এখন যা করার তা করবে। জনগণের দল হিসেবে গণতান্ত্রিক আন্দোলন করবে, গণতান্ত্রিক সংগ্রাম করবে জনগণের সরকারের জন্য।’

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান