শ্রমিক নিহতের ঘটনা বিরাজমান নৈরাজ্যের প্রতিচ্ছবি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৯, ১৩:১৯আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৫:০৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে মিছিলের সময় গুলিতে শ্রমিক সুমন নিহত হওয়ার ঘটনা দেশে বিরাজমান নৈরাজ্যেরই প্রতিচ্ছবি বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৯ জানুয়ারি) দুপুরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

রাজধানীর সাভার-উত্তরা-মিরপুরে ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ চলাকালে গুলিতে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, ‘অধিকার আদায়ের জন্য প্রতিবাদী মানুষের নিরাপত্তা এখন সংকটাপন্ন হয়ে পড়েছে। মহা ভোট জালিয়াতির নির্বাচনের পর সরকার আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনে শ্রমিকের প্রাণ হারানো ঘটনায় মনে হয় দেশে প্রতিবাদ-সভা-সমাবেশের মতো গণতান্ত্রিক অধিকারকে আর কোনোভাবেই সহ্য করা হবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘যে শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাদের যৌক্তিক দাবি-দাওয়ার প্রতি তাচ্ছিল্য ও অবহেলাই নয়, এখন তাদের ন্যায্য দাবিকে দমাতে নিষ্ঠুর দমন নীতি অবলম্বন করা হচ্ছে।’

সরকার জনবিচ্ছিন্ন বলেই শ্রমিকের ন্যায্য দাবিকে ভয়ের চোখে দেখছে বলেও অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশ শাসন করাটাই এখন সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সুতরাং দুঃশাসনের প্রকোপ ক্রমশ বিপজ্জনক রূপ ধারণ করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সব জায়গায় নিপীড়নের যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে জনজীবন নিরাপদ ও নির্বিঘ্ন থাকাটা আরও কঠিন হয়ে উঠছে। দেশে এই অরাজক পরিস্থিতির অবসান ঘটাতে হবে। জনগণের ঐক্যই আমাদের একমাত্র ভরসা। এই ঐক্যের ওপর ভর করেই আমরা গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার করবো।’

গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি নিহত শ্রমিক সুমনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

/এএইচআর/এআর/এমওএফ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম